আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর শুক্রবার সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে
কাবুলে বিস্ফোরণ
জুমার নামাজের সময় কাবুলের একটি মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় নেতারা এ দাবি করেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বিসমিল্লাহ হাবিব সংখ্যাটি ১০ বলে জানিয়েছেন।